Blogs
শিশুদের ইউটিউব দেখা : নিরাপদ ও ক্ষতিকর চ্যানেলের তালিকা
প্রযুক্তির এই বিপ্লবের যুগে দাঁড়িয়ে বাচ্চাকে স্ক্রিন থেকে শতভাগ দূরে রাখা প্রায় অসম্ভব একটা ব্যাপার। ছোটদের হাতে স্মার্টফোন বা ট্যাব না দিয়ে যেন দিনই চলে না!
তবে একটা কঠিন সত্যি হলো – এই টেকনোলজিকে একেবারে দূরে রাখা পসিবল নয়। বরং যুগের সাথে তাল মিলিয়ে পরবর্তী প্রজন্মকে আপডেট রাখতে এবং প্রযুক্তির সঠিক অভিজ্ঞতা দেওয়া জরুরি। কারণ প্রযুক্তি যদি সঠিক হাতে পড়ে, তবে তা শিশুর মেধা বিকাশে বড় ভূমিকা রাখতে পারে। শিশুরা যদি শুরু থেকেই ভালো কন্টেন্ট এবং পজিটিভ চ্যানেলের সংস্পর্শে বড় হয়, তবে তারা আরও বেশি স্মার্ট ও ক্রিয়েটিভ হয়ে উঠতে পারে।
যেহেতু পুরোপুরি কন্ট্রোল করা কঠিন এবং স্ক্রিনটাইম পুরোপুরি এড়ানো যায় না, তাই বুদ্ধিমানের কাজ হলো বাচ্চা স্ক্রিনে ঠিক কী দেখছে – সেটার ওপর কড়া নজর রাখা। কারণ অজান্তেই অতিরিক্ত কালারফুল, ওভারস্টিমুলেটেড বা ফাস্ট-পেজড কার্টুনগুলো তাদের ব্রেইনে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই ইউটিউব দেখার ক্ষেত্রে কোনটা সেফ আর কোনটা ক্ষতিকর, সে বিষয়ে প্যারেন্টদের একটু সুপার-অ্যালাার্ট থাকা দরকার।
✦ স্মার্ট প্যারেন্টিং ও স্ক্রিনটাইম টিপস
- ইউটিউব কিডস অ্যাপ ব্যবহার করুন এবং অবশ্যই প্যারেন্টাল কন্ট্রোল অন রাখুন।
- বাচ্চা কী দেখছে, তা আগে নিজে একটু প্রিভিউ বা চেক করে নিন।
- স্ক্রিনটাইম ফিক্সড রাখুন – আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী ২ থেকে ৫ বছরের বাচ্চাদের জন্য দিনে সর্বোচ্চ ১ ঘণ্টার কথা বলা হলেও, আমাদের দেশের বাস্তবতায় শিশুদের ডিজিটাল আসক্তি এড়াতে হবে। তাই দৈনিক ২০ থেকে ৩০ মিনিট বা অল্প সময়ের জন্য ভালো ও শিক্ষণীয় কন্টেন্ট দেখানোই সবচেয়ে নিরাপদ।
- একা ছেড়ে না দিয়ে বাচ্চার সাথে বসে ভিডিও দেখুন, কথা বলুন এবং রিয়েল লাইফের সাথে কানেক্ট করান। একমাত্র সঠিক গাইডলাইন, ভালো কন্টেন্ট নির্বাচন এবং স্ক্রিনটাইম মেইনটেইন-ই পারে আপনার সন্তানকে ডিজিটাল আসক্তি থেকে সেফ রেখে তাকে আরও স্মার্ট করে তুলতে!

এবার একনজের দেখে নেয়া যাক, নিরাপদ ও ক্ষতিকর চ্যানেলের সম্ভাব্য একটি লিস্ট ও বিস্তারিত।
✦ যে চ্যানেলগুলো বাচ্চাদের লার্নিং ও ডেভেলপমেন্টে দারুণ হেল্পফুল
১. Ms. Rachel: একদম ছোট শিশু বা টডলারদের (১ থেকে ৩+ বছর) বয়স উপযোগী। রিয়েল হিউম্যান ফেস বা এক্সপ্রেশন ব্যবহার করায় এটি শিশুর স্পিচ থেরাপি এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে ভীষণ কার্যকরী। -> Link
২. Super Simple Songs: ১ থেকে ৪ বছর বয়সসীমায় দারুণ মানানসই। স্লো, ক্লিয়ার এবং বয়সোপযোগী গানের মাধ্যমে বাচ্চার ভোকাবুলারি বা শব্দভাণ্ডার বাড়াতে দারুণ সাহায্য করে। -> Link
৩. Sesame Street: ২ থেকে ৫ বছর বা প্রি-স্কুলারদের বয়সকালে বেশ কার্যকর। মোরাল ভ্যালুস (নৈতিকতা), পজিটিভ ল্যাঙ্গুয়েজ এবং ইমোশন কন্ট্রোল শেখানোর জন্য এটি একটি ক্লাসিক ও দারুণ শো। -> Link
৪. Peekaboo Kidz: ৪ থেকে ৮ বছর বয়সীদের কৌতূহল মেটাতে চমৎকার। মজার অ্যানিমেশন ও Dr. Binocs (ড. বাইনকস) চরিত্রের মাধ্যমে বিজ্ঞান, ইতিহাস ও শরীরের গঠন খুব সহজভাবে বোঝায়। -> Link
৫. Numberblocks: ৩ থেকে ৭ বছর বয়সীদের হাতে-কলমে সংখ্যাজ্ঞান, প্রাথমিক গণিত শেখা ও লজিক্যাল ভিত্তি তৈরিতে এটি বিশেষভাবে সহায়ক। গণিত, সংখ্যা, প্যাটার্ন ও শেপ খুব আকর্ষণীয় ও ভিজ্যুয়াল উপায়ে শেখায়, যা ছোটবেলা থেকেই লজিক্যাল থিংকিং বাড়াতে দারুণ কার্যকর। -> Link
৬. Blippi: ২ থেকে ৬ বছর বয়সের শিশুদের আকৃষ্ট করার মতো। বেশ কালারফুল হলেও এগুলো বাচ্চাদের রিয়েল-ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স (যেমন: বিভিন্ন ভেহিকেল, মিউজিয়াম বা কাজের পরিবেশ) খুব সুন্দরভাবে শেখায়। -> Link
৭. Peep and the Big Wide World: ৩ থেকে ৫ বছর বয়সি শিশুদের মানসিক বিকাশে কাজে লাগে। ছোট বাচ্চাদের মধ্যে বিজ্ঞানভিত্তিক কৌতূহল বা সায়েন্টিফিক কিউরিসিটি তৈরি করতে বেশ ভালো। -> Link
৮. National Geographic Kids: ৫ বছর বা তার বেশি বয়সিদের জানার পরিধি বাড়াতে আদর্শ। আমাদের প্রকৃতি, অ্যানিমেল কিংডম এবং চারপাশ নিয়ে বাচ্চাদের মনে জানার আগ্রহ ও পরিবেশ সচেতনতা বাড়িয়ে দেয়। -> Link
৯. SciShow Kids: ৫ থেকে ৯ বছর বয়সসীমার বাচ্চাদের বুদ্ধিবৃত্তিক চর্চায় দারুণ। বিজ্ঞানের বিভিন্ন মজার প্রশ্নের খুব সহজ ও লজিক্যাল ব্যাখ্যা দিয়ে বাচ্চাদের চিন্তাভাবনার পরিধি প্রসারিত করে। -> Link
১০. Art Hub for Kids: ৪ বছর বা তার বেশি বয়সের ছোট শিল্পীদের জন্য তৈরি। সহজ ধাপে ধাপে ছবি আঁকা ও ক্রাফটিং শেখানোর মাধ্যমে বাচ্চার সৃজনশীলতা, কল্পনাশক্তি এবং চোখের সাথে হাতের সমন্বয় (hand-eye coordination) বাড়াতে দারুণ ভূমিকা রাখে। -> Link
✦ যে ইউটিউব চ্যানেলগুলো থেকে বাচ্চাদের দূরে রাখাটাই সেফ
- ChuChu TV: অতিরিক্ত রঙ, চড়া শব্দ আর দ্রুতগতির ফুটেজ বাচ্চার মনোযোগ কমিয়ে দেয় এবং ওদের বেশ অস্থির করে তোলে।
- Cocomelon: এগুলোর রিপ্রেটিভিভ সাউন্ড আর ওভারস্টিমুলেটিং কন্টেন্টের কারণে বাচ্চারা খুব দ্রুত স্ক্রিন অ্যাডিক্টেড হয়ে যায়। ভিডিও অফ করতে গেলেই শুরু হয় জেদ বা tantrums।
- Diana and Roma: রিয়েল লাইফের লাক্সারি লাইফস্টাইল আর প্রচুর খেলনা দেখিয়ে বাচ্চাদের মধ্যে এক ধরনের ভোগবাদী বা জেদি মানসিকতা তৈরি করে।
- Vlad and Niki: অনেক সময় এদের ভিডিওর লাউড ও ড্রামাটিক বিহেভিয়ার বাচ্চারা রিয়েল লাইফে কপি করতে চায়, যা বেশ বিরক্তিকর।
- Little Baby Bum: অতিরিক্ত রাইমস ও কার্টুনের কারণে রিয়েল ওয়ার্ল্ড আর কল্পনার দুনিয়ার তফাতটা বাচ্চারা গুলিয়ে ফেলে।
- Morphle: কিছু হিংসাত্মক রূপান্তর বা ওভার-অ্যাক্টিভ কন্টেন্ট বাচ্চাদের মনে উল্টাপাল্টা আইডিয়া বা ভীতি তৈরি করতে পারে।
- Elsa and Spiderman Parody Videos: এগুলোতে অনেক সময় অদ্ভুত বা অনুপযুক্ত সাবটেক্সট থাকে, যা বাচ্চাদের নরম মনে বাজে প্রভাব ফেলে।
Share this blog
Category
Recently Viewed Products
-
Baby Wooden Feeding Bowl - Round | Pink
865৳Original price was: 865৳.750৳Current price is: 750৳. -
Baby Wooden Feeding Plate - Rainbow | Pink
1,380৳Original price was: 1,380৳.1,200৳Current price is: 1,200৳. -
Baby Wooden Feeding Bowl - Round | Blue
865৳Original price was: 865৳.750৳Current price is: 750৳. -
Baby Wooden Feeding Plate - Rainbow | Blue
1,380৳Original price was: 1,380৳.1,200৳Current price is: 1,200৳.